লিড নিউজ

লালমনিরহাটে মোগলহাট সীমান্তে বিজিবির অভিযানে ইউএসএ তৈরি পিস্তল ও গুলি উদ্ধার

প্রিন্ট
লালমনিরহাটে মোগলহাট সীমান্তে বিজিবির অভিযানে ইউএসএ তৈরি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : ছবি :সংগৃহিত


প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট সীমান্তে অভিযান চালিয়ে একটি ইউএসএ তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মোগলহাট সীমান্তের মুনিয়ারচর ফলিমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ফেলে যাওয়া অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।