সারাদেশ

নড়াইল জেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচির সমাপনী

প্রিন্ট
নড়াইল জেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচির সমাপনী

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৫

আশিকুর রহমান সৌরভ, নড়াইল ।২৮ জানুয়ারি ২০২৬। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইল জেলায় ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপনী করা হয়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইল মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার উপ পরিচালক গোলক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হেমায়েতুল হক হিমু, মোঃ আল আমিন, মোঃ মোতাসসিন বিল্লাহ্, কোর্সটির কো-অর্ডিনেটর আশিকুর রহমান সৌরভ, বাংলাদেশ জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও কোর্সটির প্রশিক্ষক আজিজুল হাকিম মুন্না এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষা শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। উল্লেখ্য তারুণ্যর উৎসব পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় চুকবল প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।