সারাদেশ

মাদকাসক্ত স্বামীর জমি বিক্রি ঠেকাতে আদিতমারী সাব-রেজিস্ট্রার বরাবর স্ত্রীর আকুতি।

প্রিন্ট
মাদকাসক্ত স্বামীর জমি বিক্রি ঠেকাতে আদিতমারী সাব-রেজিস্ট্রার বরাবর স্ত্রীর আকুতি।

ছবি : ছবি :সংগৃহিত


প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:০০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকাসক্ত স্বামীর জমি বিক্রির প্রচেষ্টায় অসহায় হয়ে পড়েছেন এক গৃহবধূ। পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করে নেশার টাকা জোগাড়ের হাত থেকে সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সাব-রেজিস্ট্রারের দ্বারস্থ হয়েছেন মোছাঃ রশিদা বেগম নামের এক নারী। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) আদিতমারী উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর জমি রেজিস্ট্রি বন্ধের দাবিতে একটি লিখিত আবেদন দাখিল করেন তিনি। আবেদন সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত সামছুল হকের মেয়ে রশিদা বেগমের স্বামী মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মরণনেশায় আসক্ত। নেশার টাকার জন্য তিনি পরিবারের কোনো দায়িত্ব পালন করেন না, উল্টো অমানবিক জীবনযাপন করতে বাধ্য করছেন স্ত্রী ও দুই সন্তানকে। এমতাবস্থায়, শহিদুল ইসলাম তার নিজ নামীয় দুর্গাপুর মৌজার বিআরএস ৬১৪ নং খতিয়ান এবং ৩৬৮০ নং দলিলের (তারিখ: ২২/০৮/২০২৩) জমি বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। ভুক্তভোগী রশিদা বেগম জানান, "স্বামী নেশাগ্রস্ত হয়ে পরিবারের কথা চিন্তা না করে জমি বিক্রি করে দিতে চাচ্ছেন। আমার এক ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ এই জমির ওপর নির্ভর করছে। জমিটি বিক্রি হয়ে গেলে আমরা পথে বসে যাব।" মানবিক কারণে তিনি উক্ত জমিটি রেজিস্ট্রি না করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্থানীয়রা জানান, শহিদুল ইসলামের মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। এখন ভিটেমাটি বিক্রির চেষ্টা করায় পরিবারটির অস্তিত্ব সংকটে পড়েছে। এই বিষয়ে আদিতমারী সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, আবেদনটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে আইনি জটিলতা এড়াতে আদালতের কোনো নির্দেশনা আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। ভুক্তভোগী রশিদা বেগম বর্তমানে তার সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।