সারাদেশ

লালমাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল

প্রিন্ট
লালমাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, রাত ১২:১৫

প্রতিনিধি :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা, 

প্রিয় সহযোদ্ধাগণ,আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন। আগামীকাল রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি\'র দলীয় কর্মসূচির অংশ হিসেবে  লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের  উদ্যোগে এক বিজয় মিছিল আয়োজন করা হয়েছে।

 উক্ত  মিছিল টি বাগমারা উত্তর বাজার স্কুল গেট থেকে শুরু হবে। উক্ত মিছিলে বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল  নেতাকর্মীদেরকে যথাসময়ে  উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

ধন্যবাদান্তে : ইউসুফ আলী মীর পিন্টু, 

সদস্য সচিব, লালমাই উপজেলা, বিএনপি।