ঢাকা

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন।

প্রিন্ট
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন।

ছবি : নিহতের লাশ।


প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, রাত ১১:১১

সম্রাট প্রধান : নরসিংদী প্রতিনিধি। শিবপুর হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন, হত্যার অভিযোগে নিহতের মায়ের আহাজারি। নরসিংদীর শিবপুর সরকারি হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম মরিয়ম আক্তার রত্না। রত্নার মায়ের অভিযোগ, তার মেয়েকে শ্বশুর–শাশুড়ী পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহত রত্নার বাবার বাড়ি পলাশ উপজেলায় এবং স্বামীর বাড়ি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবোন গ্রামে। ঘটনার পর হাসপাতাল চত্বরে নিহতের মা নাছিমা বেগমের হৃদয়বিদারক আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। আজ সোমবার রাত আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে পুলিশ শিবপুর হাসপাতাল থেকে রত্নার মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।