বিপ্লব কুমার দাস।।নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের নগরকান্দার তালমা এলাকা থেকে ১৭ জানুয়ারি ২০২৬ যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য এবং অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, বিগত কয়েক দিন ধরে নগরকান্দা আর্মি ক্যাম্পে তালমা এলাকার এই মাদক ব্যবসা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে আসে, চক্রটি এলাকার যুব সমাজকে ব্যবহার করে মাদক বিক্রির একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।
উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে, নগরকান্দা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ০৭ জনকে হাতেনাতে তালমা রেলস্টেশনের পাশ থেকে থেকে মাদক বিক্রি এবং সেবনের সময় সময় আটক করা হয়। পরবর্তীতে আরো জানা যায় যে, তারা এই মাদক গোপালগঞ্জ, মোকসেদপুর, ফরিদপুর, ভাঙ্গা থেকে নিয়ে আসে এবং নগরকান্দার তালমা এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে। তাদের শরীর তল্লাশি করে ২০০ এর অধিক ইয়াবা ট্যাবলেট, ৭০০০ এর অধিক অবৈধ টাকা, ০৩টি অ্যান্ড্রয়েড ফোন এবং ১০টি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে— ------- আটককৃত সকল আসামীকে ফরিদপুরের নগরকান্দা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
মতামত