ছবি : ২ প্রার্থী এক টেবিলে
নাটোর ৫৮/১ আসনে মনোনয়ন প্রাপ্ত ফারজানা শারমিন পুতুল ও একই আসনে প্রার্থী এ্যাড তাইফুল ইসলাম টিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
নাটোরের লালপুর-বাগাতিপাড়া ২ উপজেলা নিয়ে গঠিত নাটোর ১ আসন , এখানে বিএনপি থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০২৬ এ মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ( মন্ত্রী) মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তিনি তার নির্বাচনী এলাকার আরেক জন জনপ্রতিনিধি ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড তাইফুল ইসলাম টিপুর সাথে ২৬/১২/২০২৬ তারিখে তার বাড়িতে দেখা করেন। সেই সময় উভয় একে অপরের সহযোগিতা কামনা করেন এবং নাটোর ১ আসনে উভয়ী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
সর্বশেষে ফারজানা শারমিন পুতুল তার বাবার সাথে রাজনীতি করা এ্যাড তাইফুল ইসলাম টিপুর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মতামত