সারাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

প্রিন্ট
গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪২

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে গাজীপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম 
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও অবাধ নির্বাচনের দাবিতে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন (১৯৭) থেকে ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ  করা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়   কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিম এর নিকট হইতে। মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ কেন্দ্র করে কাপাসিয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ, দলের সফলতা এবং ধানের শীষের প্রার্থীর বিজয় কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ধানের শীষ জনগণের রায়ে বিজয়ী হবে।

তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে রয়েছে। উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহ ও দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল।