সারাদেশ

নারী নেত্রীদের সক্রিয় প্রচারণায় মুখর খেদারমারা ইউনিয়ন

প্রিন্ট
নারী নেত্রীদের সক্রিয় প্রচারণায় মুখর খেদারমারা ইউনিয়ন

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:০৯

খেদারমারা ইউনিয়ন মহিলা সভানেত্রী রীণা আক্তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ৩১নং খেদারমারা ইউনিয়ন শাখার উদ্যোগে ২৯৯ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে জোরদার নির্বাচনি প্রচারণা অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নারী নেত্রী, কর্মী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলের উন্নয়নমূলক পরিকল্পনা, ভবিষ্যৎ অঙ্গীকার এবং প্রার্থীর যোগ্যতা তুলে ধরা হচ্ছে। নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে গণমানুষের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা যায়।

রীণা আক্তার বলেন, “দীর্ঘদিনের বঞ্চনা ও অনিয়ম দূর করে খেদারমারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন এডভোকেট দীপেন দেওয়ান—এ কথা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। নারীরা যদি একসঙ্গে সিদ্ধান্ত নেয়, তবে পরিবর্তনের পথ আরও সুগম হবে।”

মহিলা দলের নেত্রীদের মতে, এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং জনগণ পরিবর্তনের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে।