সারাদেশ

নাটোর–১ আসনে ইস্তেহার তুলে ধরে ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন টিপু

প্রিন্ট
নাটোর–১ আসনে ইস্তেহার তুলে ধরে ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন টিপু

ছবি : এ্যাড তাইফুল ইসলাম টিপু


প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৫

নাটোর–১ আসনে ইশতেহার নিয়ে ওয়ালিয়া ইউনিয়নে এ্যাড তাইফুল ইসলাম টিপু গণসংযোগ ও পথসভা করেন রোজ মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫  তিনি ইউনিয়নের মিশনপাড়া,সেন্টার পাড়া,বাঘপাড়া, সাহাপাড়া ও পূর্বপাড়ায় পথসভায় অংশ নেন।

পথসভাগুলোতে এ্যাড তাইফুল ইসলাম টিপু  তার নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, কৃষক ও ব্যবসায়ীদের সহায়তা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। জনগণের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,“জনগণের উন্নয়নই হবে আমার রাজনীতির কেন্দ্রবিন্দু।”গণসংযোগ শেষে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ।

এই সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলহাজ্ব আব্দুল সাত্তার মৃধা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সামছুল আলম, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, নাটোর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ, সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।