ছবি : গণঅধিকার পরিষদের ৫০ নতুন কর্মী
নাটোর জেলার লালপুর উপজেলা গনঅধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মোঃ আসাদ হোসেন সিনিয়র সহসভাপতি সহ মোট ৩৬ জন এক যোগে পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেয় ।
এমত অবস্থায় নাটোর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক,নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে গন অধিকার পরিষদের প্রার্থী গন মানুষের প্রিয় নেতা মোঃ আনোয়ার হোসেন সোহাগ তাদের সাথে কথা বলে তাদের সমস্যা উদঘাটন করেন এবং তৎক্ষণিক নাটোর জেলা গণধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিল্টন হোসেন সহ অনান্য নেতা কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যা নিরসন করে আসাদ হোসেন সহ সকল সদস্যদের পুনরায় পদে বহাল করেন।
এই সময় সেই গ্রাম হতে আরো ৫০ জনের অধিক মানুষ তাদের সাথে গণআধিকার পরিষদের যোগদান করেন।
সবশেষে সে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে জনগণের কাছে তার ট্রাক মার্কায় ভোট চান।
মতামত