রাজশাহী

নাটোরে গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু

প্রিন্ট
নাটোরে গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু

ছবি : গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রচারণা


প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৫, রাত ১১:৩৩

নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনীত মোঃ আনোয়ার হোসেন সোহাগ নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর ১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ , নাটোর জেলা গণদেধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিল্টন হোসেন, নাটোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আহসান হাবীব, নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, বাগাতিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরকার এছাড়াও লালপুর বাগাতিপাড়ার আরো অন্যান্য নেতাকর্মী বৃন্দ। 

নির্বাচনী প্রচারণার সময় আনোয়ার হোসেন সোহাগ বলেন আগামী দিনে লালপুর বাগাতিপাড়ার জনগণ যদি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে লালপুর বাগাতিপাড়ায় উন্নত শিক্ষা,চিকিৎসা এবং রাস্তাঘাটের সুব্যবস্থা করবেন এবং লালপুর বাগাতি পাড়াতে মাদকমুক্ত এলাকায় হিসেবে গড়ে তুলবেন।

সর্বশেষে তিনি তার গণধিকার পরিষদের টাক মার্কায় সাধারণ জনগণের কাছে ভোটের প্রার্থনা করেন।