বাকেরগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের শীর্ষ আলেম ও ইসলামী আন্দোলনের নায়বে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম -শায়খে চরমোনাই।
সভায় তিনি বলেন, দাওয়াত ও সংগঠনকে সুসংহত করতে প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের পরিচয় দিতে হবে। জনমানুষের কাছে ইসলামী শাসনের দর্শন পৌঁছে দিতে কর্মীদের আদর্শবান ও নৈতিকভাবে দৃঢ় হওয়া জরুরি।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইসলামী আন্দোলনের সাংগঠনিক দিক, কর্মপরিকল্পনা ও চলমান পরিস্থিতি নিয়ে মতামত উপস্থাপন করেন। দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকার মাধ্যমে এলাকায় দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করা হয়।
মতামত