ছবি : আলামিন মির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে একঘণ্টা ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেতাকর্মী।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।
মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এর একঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।
রাজবাড়ী জেলা প্রতিনিধি
মোঃ আলামিন মীর
মতামত