ছবি : আলামিন মির
গণভোট–নির্বাচন একই দিনে: জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ
আদনান সানি
সভাপতি, যুব আন্দোলন – এনডিএম
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সরকারি সিদ্ধান্তকে যুব আন্দোলন–এনডিএম আন্তরিকভাবে স্বাগত জানায়। দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকারকে প্রহসনে রূপান্তরিত করা ফ্যাসিস্ট শাসনব্যবস্থা জনগণের সঙ্গে বারবার তালবাহানা করেছে। অবশেষে জনগণের দীর্ঘদিনের দাবি—অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ—পুনরুদ্ধারের পথে এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গত এক যুগেরও বেশি সময় ধরে দেশে সুষ্ঠু নির্বাচন বন্ধ থাকা, বিরোধী মতের উপর দমন-পীড়ন, এবং ভোটচর্চার অবক্ষয়—এসবই রাষ্ট্রকে গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমান ইউনুস প্রশাসনের ওপর দায়িত্ব রয়েছে নির্দিষ্ট সময়ে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার। কারণ ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার; এটি কোনো দলের দান নয়।
আমরা মনে করি—
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এমন পরিবেশ সৃষ্টি করা, যাতে প্রতিটি নাগরিক ভয়, দমন-পীড়ন ও কারসাজিমুক্তভাবে ভোট দিতে পারে।
গণতান্ত্রিক ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অতীতের ভুল ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধ করতেই হবে।
যুব আন্দোলন–এনডিএম বিশ্বাস করে—একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে। আমরা দেশের প্রতিটি তরুণের পক্ষ থেকে দাবি জানাচ্ছি—অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক মো আল আমিন মীর
মতামত