সারাদেশ

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক সহ অনলাইন জুয়ারির ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন ভিসা প্রতারক সহ অনলাইন জুয়ারির ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৬

নীলফামারী জেলা প্রতিনিধি 

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী   জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-৮৮,  তাং-১১/১১/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানাধীন ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নস্থ  লক্ষণপুর পঞ্চায়েত পাড়া নামক স্থানে আসামীদ্বয়ের বসত বাড়ি হইতে ১। মোঃ ইমন হোসেন (২০), ২। মোঃ লিমন হোসেন (২৯), উভয় পিতা- মোঃ আতাউর রহমান ওরফে আতিক, উভয় মাতা- মোছাঃ জুখেলা বেগম, সং লক্ষণপুর পঞ্চায়েত পাড়া, থানা সৈয়দপুর জেলা নীলফামারীদ্বয় কে আটক করা হয়। এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা আসামীগণ উক্ত আসামীদ্বয়কে গ্রেফতারকালীন সময় অসদাচরণ সহ পুলিশকে সরকারী কাজে বাধা দান, প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্যান্য আসামীদেরকে পলায়নে সহায়তা করায় তাদের বিরুদ্ধে নিম্ন বর্ণিত ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে আইন ও  বিধি মোতাবেক তল্লাশিকালে ১ ও ২নং আসামির নিকট হইতে ০৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০১ ল্যাপটপ   উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে  ইং ১৩/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি  ০৪.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের মোবাইল ফোন পর্যালোচনায় ভিসা প্রতারণা সহ অনলাইনে জুয়া খেলার অ্যাপস সহ বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ভিসা প্রতারণা সহ অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন।

৭। ক্ষয়ক্ষতির পরিমাণ:-

৮। আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা:  ধৃত আসামী ১। মোঃ ইমন হোসেন (২০), ২। মোঃ লিমন হোসেন (২৯), উভয় পিতা- মোঃ আতাউর রহমান ওরফে আতিক, উভয় সাং- লক্ষণপুর পঞ্চায়েতপাড়া, ৬নং ওয়ার্ড, ৩নং বাঙ্গালীপুর ইউনিয়ন, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।

০৯। গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার মামলা নং-১৫, জিআর নং-২৫২, তারিখ-১৪/১১/২০২৫ খ্রি: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৮(২)(গ)/২০(২)/ ২১(২)/২৪(২)/২৭(২)(১) ধারা তৎসহ পেনাল কোড আইনের ১৮৬/১৮৭/১৮৯/২২৫(খ)/৩৩২/৩৪ ধারা রুজু করা হয়েছে।