সারাদেশ

পুলিশ সুপার, নীলফামারী মহোদয় কর্তৃক পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিধান।

প্রিন্ট
পুলিশ সুপার, নীলফামারী মহোদয় কর্তৃক পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিধান।

প্রকাশিত : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৭

নীলফামারী জেলা প্রতিনিধি:

আজ রবিবার (০৯ নভেম্বর ২০২৫ খ্রি:) এসআই(নিরস্ত্র) হতে ইন্সপেক্টর(নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত জনাব গোলসানারা বানু কে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন সম্মানিত পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়।

পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব এ,কে,এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী।