সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযান — ৮ আসামি গ্রেফতার।

প্রিন্ট
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযান — ৮ আসামি গ্রেফতার।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৩৮

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযান — ৮ আসামি গ্রেফতার।

গাজীপুর -ক্রাইম রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম। 

 গাজীপুর জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক পিবিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ৮ জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় শ্রীপুর থানা পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।