নীলফামারী জেলা প্রতিনিধি
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৩০ ও ২৩১, তাং-২৭/১০/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর দুইটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানার সৈয়দপুর পৌরসভাধীন কয়নিজপাড়াস্থ আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-কয়নিজপাড়া, সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা- নীলফামারীকে আটক করতে সক্ষম হয় এবং কিশোরগঞ্জ থানাধীন ৪নং বাহাগিলি ইউনিয়নস্থ ডাঙ্গারহাট নয়নখাল গ্রামস্থ আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় আসামী ২। মোঃ মমিনুল ইসলাম(২১), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-নয়নখাল ডাঙ্গারহাট, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত আসামী ১। মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭) এর নিকট হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ধৃত আসামী ২।মোঃ মমিনুল ইসলাম(২১) এর নিকট হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ০১ টি DELL ব্রান্ডের ল্যাপটপ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ২৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ০১.২৫ ঘটিকা ও একই তারিখ রাত্রি ০২.১৫ ঘটিকার সময় পৃথক পৃথক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭), পিতা-মোঃ আকতার হোসেন, সাং-কয়নিজপাড়া, সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর ২।মোঃ মমিনুল ইসলাম(২১), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-নয়নখাল ডাঙ্গারহাট, থানা-কিশোরগঞ্জ, উভয় জেলা-নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৭/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৩৪, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২২(২)/২৪(২)/২৭(২) এবং ২। কিশোরগঞ্জ থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৭/১০/২০২৫ খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২(২)/২৪(২)/২৭(২) রুজু করা হয়েছে।
মতামত