সারাদেশ

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৫, রাত ১০:৫৭

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা, 

মনিরুল ইসলাম 

লালমাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন থানা রোডের খন্দকার মার্কেটে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং যেযে টিভি-এর ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডেইলি নিউজ বাংলার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কণ্ঠের সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলোর সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ধর্ম সম্পাদক ও দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক মোঃ আবাদ মিয়া, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সাংবাদিক মোঃ মাইন উদ্দিন, নির্বাহী সদস্য ও দৈনিক বাংলা প্রতিচ্ছবি পত্রিকার কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ।

সভায় সাংবাদিকদের নিউজ সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও তা নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় বক্তারা নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আগামী অর্থবছরে লালমাই প্রেস ক্লাবের কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।