ছবি : শিক্ষক আন্দোলন তীব্র, অনির্দিষ্টকালের ক্লাস বর্জন”
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
বাংলাদেশে শিক্ষক আন্দোলন বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এ আন্দোলন সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে এবং এর আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা শিক্ষক সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার প্রতিবাদে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি ঘোষণা করেছে। সমস্ত সরকারি কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সোমবার (১৩ অক্টোবর) কর্মবিরতি পালন করেছেন। তারা ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন।
শিক্ষকদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা দাবি করেছেন, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
মোঃ সাইমুন
ডেইলি দ্যা নিউজ টাইম
রাঙ্গাবালী (পটুয়াখালী)
মতামত