জাতীয়

সিরাজগঞ্জে মানববন্ধন: জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

প্রিন্ট
সিরাজগঞ্জে মানববন্ধন: জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৪

জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা সাড়ে এগারটার দিকে শহরের কালেক্টরেট চত্বরে শহীদ পরিবার, আহত পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ সজিব সরকার, সদস্য সচিব মুনতাসির মেহেদী, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ কমিটির নেতৃবৃন্দ, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে। জুলাই সনদকে সংবিধানে এমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে যেন ভবিষ্যতে কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে বা তাদের বিরুদ্ধে অবৈধ বা অন্যায় কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারে। পাশাপাশি তারা বলেন শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।