সারাদেশ

নাঙ্গলকোটে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রিন্ট
নাঙ্গলকোটে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:৫৯

নাঙ্গলকোটে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা, 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে নাঙ্গলকোট উপজেলা মাঠে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জাকারিয়া তাহের সুমন, আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

প্রধান বক্তা ছিলেন মোঃ মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

উদবাতুল বারী আবু, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি

আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

এছাড়াও কেন্দ্রীয় ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নজির আহমেদ ভূইয়া, যুগ্ম আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।