ছবি : সাংবাদিক শাহিন শওকতের ঘরে পুত্রসন্তানের আগমন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের অথাং বনকুল গ্রামের কৃতি সন্তান ও তরুণ সাংবাদিক শাহিন শওকতের পরিবারে এসেছে নতুন অতিথি। শনিবার তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।
অতিথির আগমনে পরিবারে খুশির জোয়ার বইছে। শাহিন শওকতকে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। সবাই নবজাতকের সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবনের কামনা করেছেন।
দৈনিক স্বাধীন বাংলাদেশ২৪.কম এর সম্পাদক এবং ডেইলি দ্যা নিউজ টাইম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নবজাতকের আগমনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “এটি অত্যন্ত আনন্দের খবর। আমরা সাংবাদিক শাহিন শওকত ও তার পরিবারের জন্য দোয়া করি—আল্লাহ তাদের নবজাতককে সুস্থ, সুন্দর ও নেককার সন্তান হিসেবে গড়ে তুলুন।”
সাংবাদিক শাহিন শওকতও তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।
মতামত