বিনোদন

বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রিন্ট
বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৫৪

বগুড়ার জনপ্রিয় বিনোদনকেন্দ্র মধুবন সিনেপ্লেক্স দীর্ঘদিন দর্শকদের ভালোবাসা ও সমর্থনের মাঝে চললেও শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এক ঘোষণায় তারা জানায়, দর্শক চাহিদা অনুযায়ী মানসম্মত চলচ্চিত্রের অভাব, সরকারের অনীহা, অস্বাভাবিক বিদ্যুতের বিল, কর্মচারীদের বেতনসহ বিভিন্ন আর্থিক চাপে টানা এই সিনেপ্লেক্স চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষের ভাষ্য—

“সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়, এটি আমাদের সংস্কৃতি, আবেগ ও একসাথে আনন্দ ভাগাভাগি করার স্থান। কিন্তু নানা বাস্তব কারণে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছি।”

তারা আরও বলেন, দর্শকদের পাশে পাওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল দর্শকের প্রতি, যারা দীর্ঘদিন তাদের সাথে ছিলেন।