মো. আলী আশরাফ খান
মহাব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) বিসিক।
----------------------------
আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মিষ্টান্ন, চা, কফি, আইসক্রিম, দই, কেক, বিস্কুট. পাউরুটি, চকোলেট, টফি, কোমল পানীয়, আচার, চাটনি, জুস, সরবত, লাচ্ছি, সেমাই, পায়স, জর্দা ইত্যাদি মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে থাকি। এসকল মিষ্টি জাতীয় খাদ্য প্রস্তুত করতে ব্যবহৃত হয় প্রধানত White crystal suger বা সাদা দানাদার চিনি।
চিনি এক প্রকার সুমিষ্ট পদার্থ যা উদ্ভিদ কিংবা ফলের রস থেকে প্রস্তুত করা হয়। আমাদের দেশে সাধারণত আখ বা ইক্ষুর রস থেকে চিনি তৈরি করা হয়। এছাড়া সুগার বীট, ম্যাপল কিংবা খেজুর, তাল এবং গোলপাতা গাছের রস চিনির প্রধান বনজ উৎস। চিনির রাসায়নিক নাম সুক্রোজ। এক অণু গ্লুকোজের সঙ্গে এক অণু ফ্রুক্টোজ জুড়ে সুক্রোজ তৈরি হয়। রসায়নাগারে যে চিনি প্রস্তুত করা হয় তা প্রধানত ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়।
চিনি ক্ষুদ্র শিকলবিশিষ্ট দ্রবণীয় কার্বোহাইড্রেট। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। প্রাকৃতিক চিনি (আখ, বীট, বিভিন্ন ধরনের ফল) সুক্রোজ চিনি। এটা শরীরে গিয়ে সমপরিমাণ ফ্রুকটোজ ও গ্লুকোজে পরিণত হয়। আর একেবারে পরিশোধিত চিনিগুলোতে ফ্রুকটোজের পরিমাণ বেশি থাকে। প্রাকৃতিকভাবে পাওয়া চিনিতে ফসফরাস, ক্যালসিয়াম,পটাশিয়াম পাওয়া যায়। এতে পেসটিসাইড থাকে না।
চিনি উদ্ভিদের টিস্যুতে সবচেয়ে বেশি পাওয়া যায়, কিন্তু সুক্রোজ বিশেষ করে আখ এবং বীটের চিনিতে কেন্দ্রীভূত থাকে, বাণিজ্যিকভাবে আদর্শমানের চিনি তৈরীর জন্য পরিশ্রুত করতে দক্ষ নিষ্কাশন প্রয়োজন হয় । প্রায় ৩০০০ খ্রিস্টপূর্ব হতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মপ্রধান দেশে চিনি অথবা গুড় এর উৎপত্তি হয়।
প্রতি ১০০ গ্রাম দানাদার চিনির পুষ্টি মান
----------------------------------------------
খাদ্য শক্তি ১,৬১৯ কিজু (৩৮৭ kcal)
শর্করা 99.98 g
ভিটামিন - বি২ 0.019 mg
ক্যালসিয়াম 1 mg
লোহা 0.01 mg
পটাশিয়াম 2 mg
পানি 0.03 g
দানাদার বাদামী চিনি
-----------------------------
প্রতি ১০০ গ্রাম পুষ্টিগত মান
খাদ্য শক্তি ১,৫৭৬ কি.জু (৩৭৭ kcal)
শর্করা 97.33 g
ভিটামিন (বি১) 0.008 mg
রিবোফ্লাভিন (বি২) 0.007 mg
ন্যায়াসিন (বি৪) 0.082 mg
ভিটামিন (বি৬) 0.026 mg
ফোলেট (বি৯) 1 μg
ক্যালসিয়াম 85 mg
লোহা 1.91 mg
ম্যাগনেসিয়াম 29 mg
ফসফরাস 22 mg
পটাশিয়াম 346 mg
সোডিয়াম 39 mg
দস্তা 0.18 mg
পানি 1.77 g
একক সমূহ
-----------------
μg = মাইক্রোগ্রাম
mg = মিলিগ্রাম
IU = আন্তর্জাতিক একক
(ক্রমশ)
_________________________________
মতামত