সারাদেশ

চাঁদপুরে জীবিত শিশুকে কবর দিতে যাওয়া সেই ব্যক্তি ধরা পরল ডিবি পুলিশের কাছে।

প্রিন্ট
চাঁদপুরে জীবিত শিশুকে কবর দিতে যাওয়া সেই ব্যক্তি ধরা পরল ডিবি পুলিশের কাছে।

ছবি : জীবিত শিশুকে দাফন করতে চাওয়া ব্যাক্তি ডিবি পুলিশের হাতে গ্রেফতার।


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:৪৭

চাঁদপুরে জীবিত শিশুকে কবর দিতে যাওয়া সেই ব্যক্তি ধরা পরল ডিবি পুলিশের কাছে।

নবজাতক শিশুটি জন্ম হয়েছিল চাঁদপুর শহরের ইউনাইটেড হসপিটাল,শিশুটিকে পৌর কবরস্থানে কবর খোদকদের কাছে নিয়া যাওয়া হয়েছিল ফারুক গাজী নামে এক ব্যক্তির মাধ্যমে আর সেই ব্যক্তিকে আটক করেছেন ডিবি পুলিশ। 

আটকৃত ফারুক গাজী হসপিটালের ওয়ার্ড বয় হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ফারুক গাজী জানায়, হসপিটালের পরিচালক মোঃ ইমাম হোসেন রুবেল ৫০০ টাকা তার হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটিকে কবরস্থানে পৌঁছে দেওয়ার জন্য বলে। 

প্রাথমিকভাবে পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধারাবাহিক অভিযানে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে সনাক্ত করা হয় এবং ইউনাইটেড হসপিটাল থেকে তাকে আটক করা হয়। এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

অবশেষে মারা গেলো নবজাতক শিশুটি

দীর্ঘ প্রায় ৮ ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় থাকার পর নবজাতক শিশুটি মারা গেছে। ১৪ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হসপিটালের এনআইসিইউতে শিশুটি মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির জন্ম সম্ভবত (রবিবার) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। বর্তমানে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। রাত অনুমান সাড়ে ৯ টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন। এছাড়া অনেকে অনলাইনে শতশত মানুষ শিশুটিকে নিতে চেয়েছিলেন।