সারাদেশ

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভিসা প্রতারকচক্রের ০১ জন সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে  ভিসা প্রতারকচক্রের ০১ জন সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার।

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ভোর ৩:২৩

নীলফামারী জেলা প্রতিনিধি 

ঘটনার বিবরণঃ গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৭.০০ঘটিকায় অনলাইন ভিসা প্রতারণার শিকার  আরিফ উদ্দিন (৩৮), পিতা- মৃত মতিউর রহমান, সাং- কাশিমপুর, ৮নং ওয়ার্ড কালকিনি পৌরসভা, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর ২৯,৭০,০০০/-(উনত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন মর্মে নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় লিখিতভাবে অভিযোগ দায়ের করিলে পুলিশ সুপার  মহোদয়ের নির্দেশক্রমে উক্ত অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করা হয়। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পাইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত ঘটনার সহিত প্রত্যক্ষভাবে জড়িত অনলাইন ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোছাঃ জুই আক্তার (২৪) স্বামী- মনোয়ার হোসেন, সাং- নিতাই ডাঙ্গাপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী কে আটক করা হয়। আটক পরবর্তী আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে অপরাপর আসামীদের সহায়তায় প্রতারণার মাধ্যমে বাদীর নিকট হইতে কানাডিয়ান ভিসা দেবার নাম করিয়া বিকাশ ও নগদ সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৯,৭০,০০০/-(উনত্রিশ লক্ষ সত্তর হাজার) টাকা গ্রহন করিয়াছে মর্মে স্বীকার করেন।

গৃহীত ব্যবস্থাঃ

আটককৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানার মামলা নং- ০৯, তারিখ- ১৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ১৭(২)(খ)/১৮(২)(গ)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, তৎসহ ৪১৭/৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হইয়াছে।