সারাদেশ

মধ্যনগর সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ

প্রিন্ট
মধ্যনগর সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫০

সুনামগঞ্জ মধ্যনগর প্রতিনিধি

 মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

রবিবার(১৪সেপ্টেম্বর) মধ্যনগর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ৪নং মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো কামাল হোসেন।

৪নং মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো মোশারফ হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মো.আবে হায়াৎ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক মো.আব্দুল কাইয়ুম মজনু।

যুগ্ম-আহবায়ক মো.আবুল বাশার ও মো.মোশাহিদ তালুকদার,উপজেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন।

উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির অংঙ্গ সংগঠনের সকল নেতৃবিন্দু ও উপজেলা থানা প্রশাসন।

প্রথম অধিবেশন শেষে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।প্রতেকটি ওয়ার্ডে ৫১ জন ভোটার নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭৪জন ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ৫টি ভোট নষ্ট হয়।

ফলাফলে-সভাপতি-মো বিপ্লব মিয়া বীণা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়।

সহসভাপতি, মো বিল্লাল হোসেন বীণা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক-মো জামাল মিয়া ফুটবল প্রতীক মো জামাল মিয়া ১৪৯ভোট এবং মো মোশারফ হোসেন তালা প্রতীকে ২২০ভোট পেয়ে নির্বাচিত হয়।

সাংগঠনিক সম্পাদক-মো ফারুক মিয়া একক পার্থী থাকায় নির্বাচিত হয়।

যুগ্ন সাধারণ সম্পাদক-মো গোলাম কিবরিয়া বীণা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়।

বিকাল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো.আবে হায়াৎ ও সহকারী নির্বাচন কমিশনার মো.আব্দুল কাইয়ূম মজনু