চট্টগ্রাম

মহেশখালীতে পুলিশের অভিযানে ১১মামলার আসামী রিপন গ্রেফতার

প্রিন্ট
মহেশখালীতে পুলিশের অভিযানে ১১মামলার আসামী রিপন গ্রেফতার

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৭

মহেশখালীতে পুলিশের ঝটিকা অভিযান

১১ মামলার আসামী রিপন গ্রেফতার, দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার 

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক এজাহারনামীয় আসামী গ্রেফতার হয়েছে। পুলিশ এ্যাসল্ট মামলাসহ মোট ১১টি মামলার আসামী এই রিপনের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে মহেশখালী থানার একটি আভিযানিক দল কালারমারছড়া ইউনিয়নের বড়ুয়া পাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতার করা হয় শহিদুল ইসলাম রিপন (৩৫), পিতা মৃত ছমির জালাল (প্রকাশ কালু), সাং-আফজলিয়া পাড়া, উত্তর নলবিলা, ২নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি-কে।

গ্রেফতারের সময় রিপনের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, রিপনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন।

মহেশখালী থানার দায়িত্বশীল কর্মকর্তারা বলেন,

> “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। রিপনের মতো পলাতক আসামীদের গ্রেফতার অভিযানে গতি আনা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত রিপন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।