রাজনীতি

রায়গঞ্জের ধুবিলে বিএনপির আলোচনা সভা

প্রিন্ট
রায়গঞ্জের ধুবিলে বিএনপির আলোচনা সভা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৩৯

গতকাল শুক্রবার  (১২ সেপ্টেম্বর)বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সন্তান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন।

সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর এবং সঞ্চালনায় ছিলেন সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন।

আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এসময় বিএনপি পক্ষ থেকে সঠিক সময়ে নির্বাচন এবং আইনশৃঙ্খলার উন্নয়ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়। বর্তমান প্রক্ষিতে কিভাবে একটি জনবান্ধন বিএনপি গড় তোলা যায় তা নিয়ে আলচনা করেন নেতৃবৃন্দ।