ছবি : সারিয়াকান্দি,বগুড়া।শিহাবুল্লাহ মারুফ
যমুনা ডাকে সারিয়াকান্দি তীরে,
স্রোতের ভাঁজে গল্প লুকায় নীরে।
আজ ভাঙন, কাল আবার চর—
মানুষ বাঁচে আশা নিয়ে ভর।
মাছের জালে ভোরের আলো,
শিশুর হাসি, ঘরের পালো।
তবু নদী রাখে এক দীর্ঘশ্বাস,
ভাঙা ভিটায় জমে অশ্রু-বিশ্বাস।
যমুনার বুকে ভাঙনের খেলা,
কালো ঢেউয়ে ভেসে যায় বেলা।
জমি হারায়, ঘর হয় ধ্বংস,
তবু মানুষ ধরে আশার স্পন্দন।
চরের মাটিতে ফসল ফোটে,
জীবন জাগে নদীর ছোঁতে।
আঘাত দিলেও বুকে ভালোবাসা,
যমুনা থাকে চিরন্তন আশা।
যমুনা তুমি জনমের সাথি,
আনন্দ-দুঃখ দুই পথের হাঁটি।
সারিয়াকান্দি রাখে তোমার নাম,
তুমি জীবন, তুমি প্রণাম।
মতামত