সারাদেশ

ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বির্তক বিক্ষোভ মিছিল,

প্রিন্ট
ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বির্তক বিক্ষোভ মিছিল,

ছবি : ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বির্তক বিক্ষোভ মিছিল,


প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২৫

ফুলছড়িতে টেকনিক্যাল স্কুল স্থাপন নিয়ে দুই পক্ষের বির্তক বিক্ষোভ মিছিল, 

গাইবান্ধা জেলা প্রতিনিধি 

 ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন নিয়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের সকল পেশাজীবি ও শিক্ষার্থীরা চাচ্ছেন  প্রতিষ্ঠানটি উপজেলা সদরের ৫ কিলোমিটারের মধ্যে স্থাপনের দাবি তুলছেন, অন্যদিকে কাতলামারী গ্রামের বাসিন্দারা চাচ্ছেন প্রতিষ্ঠানটি কাতলামারীতে হোক এ জন্য  তারা   আন্দোলনে নেমেছেন।

__END_OF_PART__IMG_20250910_20161134_gallery.jpg__END_OF_PART__

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে  গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তারা দাবি জানান—যদিও এলাকাটি নদীভাঙন কবলিত, অনুন্নত সড়ক যোগাযোগ ও নিরাপত্তা সংকটে ভুগছে, তবুও স্থানীয় শিক্ষার্থীদের জন্য কলেজটি কাতলামারীতেই স্থাপন করতে হবে। 

এর আগে গত রোববার সকালে উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সদর এলাকার বাসিন্দারা। তারা সরকারি নীতিমালা তুলে ধরে বলেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই উপজেলা সদর থেকে ৫ কিলোমিটারের মধ্যে হতে হবে। সদর এলাকায় হাসপাতাল, থানা, প্রশাসন, ব্যাংক, বাজার ও সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

__END_OF_PART__IMG_20250910_20153895_gallery.jpg__END_OF_PART__

দুই পক্ষের পাল্টা পাল্টি  অবস্থান কর্মসূচি পালনকে  কেন্দ্র করে  উপজেলা বাসীর মধ্য  মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বলছেন—ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কলেজের জায়গা চূড়ান্ত করা উচিত বলে তারা মতামত ব্যক্ত করেন।