সারাদেশ

গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় ১ আটক। মামলার পর থেকে অভিযুক্ত সাইদুল পলাতক ছিলেন।

প্রিন্ট
গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায়  ১ আটক। মামলার পর থেকে অভিযুক্ত সাইদুল পলাতক ছিলেন।

ছবি : পলাতক অভিযুক্ত সাইদুর গ্রেফতার


প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, সকাল ৯:৫৪

গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

মামলার পর থেকেই সাইদুল পলাতক ছিলেন।

মোঃ রেজাদুল ইসলাম রেজা। 

গাইবান্ধা প্রতিনিধি। 

গাইবান্ধায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তার সাইদুল ইসলাম।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম  নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার সাইদুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুলাই সন্ধ্যায় ওই শিশুকে মুখ চেপে ধরে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায় সাইদুল ইসলাম এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপর থেকেই সাইদুল পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে ঢাকার ভাটারা থানার কে-ব্লক এলাকার একটি দোকানের পেছন থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১৩ (গাইবান্ধা) ও র‌্যাব-১ (উত্তরা) এর যৌথ দল।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”