ছবি : গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত। মরাদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত মরাদেহ উদ্ধার
মোঃ রেজাদুল ইসলাম রেজা,
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরগামী সার্ভিস লেনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।
মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরনে ছিল কালো রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট এবং কালো গোল গলার গেঞ্জি। তার গায়ের রং কালো, মাথার চুল ছোট এবং মুখে ছোট ছোট পাতলা দাড়ি রয়েছে।
পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দুর্ঘটনা সড়ক, উদ্ধার পরিবহন পুলিশ
গাইবান্ধা
গোবিন্দগঞ্জ
মতামত