সারাদেশ

শাহজাদপুর উপজেলা নরিনা গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন করেন খুশি নামে এক নারী

প্রিন্ট
শাহজাদপুর উপজেলা নরিনা গ্রামে প্রেমিকের বাড়িতে অনশন করেন খুশি নামে এক নারী

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১৯

#সিরাজগঞ্জ_জেলার_শাহজাদপুর_উপজেলার_

নরিনানা_ইউনিয়নের_কাংলাকান্দা_গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিনদিন ধরে অনশন করেন মোছাঃ খুশি খাতুন নামে এক নারী, যিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল গফুরের ছেলে মোঃ হান্নানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন খুশি। একপর্যায়ে হান্নান বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে খুশি খাতুন সরাসরি হান্নানের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত বিষয়টি রাতে টাকার বিনিময়ে ‘মিল’ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রশাসনের চোখে ধুলো দিয়ে গোপনে আর্থিক মিমাংসার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।সাধারন মানুষের কথা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে “এভাবে বারবার প্রেম নামক অপসংস্কৃতি প্রতারণা করে টাকা দিয়ে মীমাংসা করা। যা সমাজে ভুল বার্তা দিচ্ছে।এই অবৈধ সম্পর্ক বিষয়ে সামাজিক ও আইনি ভাবে পদক্ষেপ নেওয়া উচিত।  ”এ বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আলোচনার ঝড় বইছে।