খুলনা

বাঘারপাড়ার বাসুয়াড়ী কাজী অফিসে কাবিননামা নিতে এসে সর্বস্ব খোয়ালেন এক নারী !

প্রিন্ট
বাঘারপাড়ার বাসুয়াড়ী কাজী অফিসে কাবিননামা নিতে এসে সর্বস্ব খোয়ালেন   এক নারী !

ছবি : বাঘারপাড়ার বাসুয়াড়ী কাজী অফিসে কাবিননামা নিতে এসে সর্বস্ব খোয়ালেন এক নারী !


প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:০৭

বাঘারপাড়ার বাসুয়াড়ী কাজী অফিসে কাবিননামা নিতে এসে সর্বস্ব খোয়ালেন   এক নারী ! 

 যশোরের  বাঘারপাড়া উপজেলার আরাজী বাসুয়াড়ী গ্রামে কাজী অফিসে  কাবিননামা নিতে এসে এক নারী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন । গত  ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে । প্রায়  চল্লিশ বছর  বয়সী ভুক্তভোগী ওই নারীর বাড়ি নড়াইল সদর উপজেলার দশ-সেখহাটি গ্রামে। জানা গেছে,  

ওই দিন বিশেষ কাজে সে নড়াইল সদরে যায়, সন্ধ্যার আগে ফেরার পথে  যশোরের বাঘারপাড়া উপজেলার  আরাজী বাসুয়াড়ী কাজী অফিসের এম এ মালেক মিয়ার কাছ থেকে বিয়ের কাবিননামা নিতে আসে।

কাবিননামা নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাত ৮টার দিকে রওনা হলে ৩/৪ জন যুবক তার  পিছু নেয়। পথিমধ্যে,  আলাদীপুর বাজারের পাশে মায়া ফকিরের বাড়ির সন্নিকটে ফাকা যায়গায় পৌছালে ওই যুবকরা  তার গতিরোধ করে মোবাইল, নগত ২ হাজার টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে টানা হেচড়া করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীদের হাত থেকে ছুটে দৌড়ে আলাদীপুর বাজারে ভ্যান স্টান্ডে শোয়েব আলীর চায়ের দোকানে এসে সমস্ত ঘটনা জানালে স্থানীয় কয়েকজন ঘটনা স্থলে গেলে কাউকে পাওয়া যায়নি । এরপরে এলাকাবাসি   ভুক্তভোগী নারীকে তার পরিবারের পৌঁছে দেয়। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় অভিযোগ করতে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।