ছবি : ফাহিম হোসেন রিজু
দিনাজপুরের ঘোড়াঘাটে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যে এবং “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” মূলমন্ত্রে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তির নেতৃত্বে ঘোড়াঘাট হিলির মোড় থেকে ওসমানপুর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে একযোগে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার প্রমখ।
এই কর্মসূচিতে সাধারণ আনসার ও ভিডিপির প্রায় ১৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং এগুলোর সঠিক যত্ন ও সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বলে জানান।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ শুধু এলাকার সৌন্দর্য বাড়াবে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ রক্ষায় সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে এ ধরনের কার্যক্রমকে তারা নিয়মিত করার আহ্বান জানান।
মতামত