চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী” শারমিন সুলতানা, পিতা মৃত ছকিবর রহমান, মাতা মোছাঃ নাছিমা বেগম, গ্রামঃ চর সাজাই মাস্টার পাড়া, ইউনিয়ন: কোদালকাটি, চর রাজিবপুর, কুড়িগ্রাম। তার বাবার ৫ (পাঁচ) সন্তাবেন মধ্যে তিনিই প্রথম। দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করেও তিনি অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও দায়িত্ববোধের এক উজ্জল উদহরণ শারমিন সুলতানা। অভারের সংসার হওয়ার পরও তিনি লেখাপড়ার স্বপ্ন ছাড়েননী। লেখাপাড়ার পাশাপাশি তিনি স্থানীয় মহিলাদের নিকট দর্জির কাজ শেখেন। কোদালকাটি ইউনিয়নের যুব সদস্য হিসেবে কিশোরী ও নারীদের নিয়ে সচেতনতা মূলক সভা করেন। শারমিন সুলতানা এখন এলাকার সকল তরুণীদের প্রেরণা, তার জীবন কথা শেখায়-“অভাব সাফল্যের পথ বন্ধ করতে পারে না, যদি হৃদয়ে থাকে অদম্য ইচ্ছাশক্তি।
সামাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী: মোছাঃ হাফছা আক্তার , পিতা মোঃ হানিফ মিয়া, গ্রামঃ সন্যাসিকান্দি, ইউনিয়নঃ মোহনগঞ্জ, চর রাজিবপুর, কুড়িগ্রাম। হাফছা আক্তার মোহনগঞ্জ ইউনিয়নের এক সাধারণ পরিবারে জন্ম গ্রহন করেন। ছোট বেলা থেকেই তার সাহসিকাতা অসাধারণ। তিনি নিয়মিত নারীদের নিয়ে উঠান বৈঠক সচেতনতা মূলক সভা ও কিশোরীদের নিয়ে বাল্যবিবাহের কুফল ও মেয়েদের শিক্ষার গুরুত্ব, নারীর অধিকার নিয়ে আলোচনা করে থাকেন। তাঁর নেতৃত্বে কিশোরী ও নারীদের জন্য স্বনির্ভরতা বিষয়ক প্রশিক্ষণ ও সেলাই মেশিনের প্রশিক্ষণের কাজ করে যাচ্ছেন।
মতামত