অপরাধ

পীরগঞ্জে ইয়াবা উদ্ধার: আটক ১

প্রিন্ট
পীরগঞ্জে ইয়াবা উদ্ধার: আটক ১

প্রকাশিত : ২ জুন ২০২৬, দুপুর ১:১৩

রংপুর জেলার পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মো. মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (০২ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।