রংপুর বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বছরের পর বছর ধরে অন্তত ২০ জন চিকিৎসক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যার ফলে চরম স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন স্থানীয় রোগীরা। এর মধ্যে কেউ বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ বেসরকারি হাসপাতালে বাণিজ্যিকভাবে প্র্যাকটিস করছেন, আবার কারও কোনো হদিসই পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী দুই মাস অনুপস্থিত থাকলেই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও, ছয় থেকে ১০ বছর পার হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পদগুলো এভাবে আটকে থাকায় নতুন চিকিৎসক নিয়োগও সম্ভব হচ্ছে না। যদিও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, বিষয়টি অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তবে দীর্ঘ সময়েও চূড়ান্ত ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে সরকারি স্বাস্থ্যসেবা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
মতামত