সারাদেশ

কেন্দ্রীয় মহিলা জামাতের প্রধান ও নারী সংরক্ষিত আসনের এমপি,কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাবা নুরুন্নিসা সিদ্দিকা ( এমপি)কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন

প্রিন্ট
কেন্দ্রীয় মহিলা জামাতের প্রধান ও নারী সংরক্ষিত আসনের এমপি,কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাবা নুরুন্নিসা সিদ্দিকা ( এমপি)কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন

প্রকাশিত : ৩০ মে ২০২৬, বিকাল ৪:৫৪

কেন্দ্রীয় মহিলা জামাতের প্রধান ও নারী সংরক্ষিত আসনের এমপি,কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাবা নুরুন্নিসা সিদ্দিকা ( এমপি)কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ​নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ,নোয়াখালী। | ৩০ মে, ২০২৬ ​আজ সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাবা নুরুন্নিসা সিদ্দিকা এম.পি। ​পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ​হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​পরিদর্শন শেষে মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিবেশ ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।