আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভা কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলজিইডি)-এর যৌথ আয়োজনে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।
কর্মশালায় নগর উন্নয়নকে আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সমন্বিত বিনিয়োগ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেন।
মতামত