রাজশাহী

অর্থ অভাবে অনিশ্চয়তায় রাবির ইতিহাসে চাকমা সম্প্রদায়ের প্রথম নারী শিক্ষার্থী লাছাইনুর

প্রিন্ট
অর্থ অভাবে অনিশ্চয়তায় রাবির ইতিহাসে চাকমা সম্প্রদায়ের প্রথম নারী  শিক্ষার্থী লাছাইনুর

ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়


প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, সকাল ১০:২৪

লাছাইনুর বাবা আলুমং চাক বলেন ‘চান্স পাওয়ার খবর শুনে খুশি হলেও আমি অত্যন্ত কষ্টে আছি। হঠাৎ করে আমার পা ভেঙে গেছে। এখন আমি চিকিৎসা করবো নাকি, নাকি পরিবারের সংসার চালাবো। আমি একমাত্র পরিবারে জীবিকা নির্বাহ বহন করি। আমার মেয়ে আমাকে আগে থেকে বলে রাখছিল আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো, আমার জন্য তখন টাকা প্রয়োজন হবে। আমিও তার সুবিধার্থে অনেক কষ্ট করে দিন রাত এবং অনেক সময় না খেয়ে পরিশ্রম করে কিছু উপার্জিত টাকা দিয়ে ভর্তির কাজ যেমনে হোক সম্পন্ন করবো। কিন্তু ভর্তি হওয়ার পরে আমি আমার মেয়ে জন্য কীভাবে টাকা ম্যানেজ করে দিবো সেটা বুঝতে পারছি না। সেক্ষেত্রে যদি আমার মেয়ের জন্য গ্রামবাসী বা অন্য কেও সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে অনেক উপকৃত হতো। আর না হলে হয়তো ভার্সিটি চান্স পাওয়ার পরও হয়তো পড়ার সুযোগ হবে না।’