দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন।
মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাকিম দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন স্বপন, সেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মো. রুহুল মিয়া এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মন্দিরগুলোর সার্বিক খোঁজ-খবর নেন।
মতামত