জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তাড়া ইউনিয়নের শালবন গ্রামে তাসনিয়া (১০) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার রাতে অত্র গ্রামের একরামুল হকের বাড়ির গরুর খড়ের গাদা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নিখোঁজ হয় তাসনিয়া। শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে গ্রামবাসী খড়ের গাদা থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, গলায় থাকা সোনার চেইন ও কানের দুলের জন্যই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশুর বাবার নাম এরশাদুল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত