খুলনা

বাঘারপাড়ার খাজুরায় অনুষ্ঠিত হয়েছে (মাহাবুর রহমান) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, কৃষক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ।

প্রিন্ট
বাঘারপাড়ার  খাজুরায় অনুষ্ঠিত হয়েছে  (মাহাবুর রহমান) স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট :  ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,  কৃষক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ।

ছবি : বাঘারপাড়ার খাজুরায় অনুষ্ঠিত হয়েছে (মাহাবুর রহমান) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, কৃষক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ।

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০

বাঘারপাড়ার  খাজুরায় অনুষ্ঠিত হয়েছে  (মাহাবুর রহমান) স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট :  ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,  কৃষক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ।

 মাসুদুর রহমান] এর রিপোর্টে  বিস্তারিত :- 

    এই  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন,   যশোরের  কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ। এদিন বিকেল (৪-টায়) বাঘারপাড়া উপজেলার  চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেফারি " হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয়,,  এক লাখ ২০ হাজার টাকার প্রথম পুরস্কারের এই  ফুটবল লড়াই। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির   সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। 

ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোছাম্মত  তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ  আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ আব্দুল জব্বার বিশ্বাস। এ সময় আরও  উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, উপস্থিত ছিলেন,    টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই মোঃ রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার মিরাজ হোসেন । খেলার  ধারাভাষ্যকার ছিলেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার  পিপুল। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।      ##