খুলনা

বাঘারপাড়ায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা

প্রিন্ট
বাঘারপাড়ায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা

ছবি : বাঘারপাড়ায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা


প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২২

বাঘারপাড়ায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা 

  ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।  

রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: শামছুল আরফিনের সভাপতিত্বে ও ব্র্যাকের এম আর এস সি কোঅর্ডিনেটর রবিউল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেয়াজুল কবীর, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি, বিএনপি নেতা শফিয়ার রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার বৈশাখী মল্লিক প্রমুখ।