খুলনা

যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

প্রিন্ট
যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

ছবি : যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫


প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:১৮

যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে,  স্থানীয়  সেচ্ছাসেবী সংগঠন (বন্ধু মহলের) উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন, মাগুরা জেলা ফুটবল একাদশ বনাম  বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।  

অত্যান্ত জাঁকজমকপূর্ণ  পরিবেশের মধ্যে  হাজার হাজার দর্শক এই খেলা টি উপভোগ করেন।  স্থানীয় ইউপি সদস্য   হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে,  এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন,  যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও (৮৮-৪) এর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ গোলাম রসুল।  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,  বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর  অধ্যাপক মোঃ  রফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফ আলী,  ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবু মুছা,  যুব জামায়াতের সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম বুলবুল,  শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আক্তার হোসেন,  সহকারী প্রধান শিক্ষক মোঃ সুমন হোসেন  সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  খেলায় তিন - দুই গোলের ব্যবধানে   বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি কে পরাজিত করে মাগুরা জেলা ফুটবল একাদশ ।  খেলা শেষে (প্রধান অতিথি)   বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।