ছবি : শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত সোনুর ছেলে মোঃ নয়ন আলী (২০)। দৌলতপুর মহাজনপাড়া গ্রামের দীন মোহাম্মদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫)। দৌলতপুর কবিরাজপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মোঃ হারুন (৩২)।
ভ্রাম্যমাণ আদালত নয়ন আলী ও দেলোয়ার হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং হারুনকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ বলেন, শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। মাদক সেবন কিংবা ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মতামত